
স্টোকাস্টিক ফাইন্যান্সের পরিচিতি, ইয়াহু ফাইন্যান্স থেকে ফিনান্সিয়াল ডেটা access করার জন্য পাইথন অ্যাডাপ্টারের নকশা, রিটার্ন গণনা এবং ইন্টারেস্ট থিওরি
এই বক্তৃতাটিতে মৌলিক সম্ভাব্যতা তত্ত্ব, অর্থায়নের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি ডিস্ট্রিবিউশনের, প্যারামিটার এসটিমেশন এবং পাইথন ব্যবহার করে ক্যারাকটেরিস্তিক ফাংশানের ইমপ্লিমেন্টেশন অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই লেকচারে মন্টে কার্লো সিমুলেশন কীভাবে সম্পাদন করতে হয় তা শেখাবে, যার মধ্যে acceptance/rejection পদ্ধতি ব্যবহার করে র্যাণ্ডম ভেরিয়েবল তৈরি করা অন্তর্ভুক্ত। সময়ের সাথে সাথে, আপনি পাইথনের সাহায্যে একটি সিমুলেশন ফ্রেমওয়ার্ক তৈরি করতে শিখবেন যা পরবর্তীতে financial asset price নির্ধারণের জন্য ব্যবহার করা যেতে পারে।
এই লেকচারে স্টোকাস্টিক প্রসেসের তাত্ত্বিক মৌলিক বিষয়, স্যাম্পল পাথ এবং অন্যান্য বিষয়ের পাশাপাশি আর্থিক মডেলিংয়ের জন্য প্রয়োজনীয় দুটি গুরুত্বপূর্ণ স্টোকাস্টিক প্রসেস: ব্রাউনিয়ান মোশন এবং পয়সন প্রসেস সম্পর্কে আলোচনা করা হয়েছে। স্টোকাস্টিক ডিফারেনশিয়াল সমীকরণের একটি সংক্ষিপ্ত ভূমিকাও আলোচনা করা হয়েছে, যা এই কোর্সে মডেলিংয়ের ভিত্তি তৈরি করে। আপনি ফিনান্সিয়াল অ্যাসেটের মূল বিষয়গুলি এবং কীভাবে একটি পাইথন component তৈরি করবেন যা পরে আলোচনা করা আর্থিক স্টোকাস্টিক প্রসেসগুলোর ভিত্তি হিসেবে কাজ করে তাও শিখবেন।
এই লেকচারে জিওমেট্রিক ব্রাউনিয়ান মোশন, ইটোর লেমা, এবং সেখান থেকে ডিফিউশন মডেলের ডেরিভেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে । এখানে শেখান হয়েছে কি করে
১) ইয়াহু ফাইন্যান্সের একটি ডেটাসেট ব্যবহার করে MLE দিয়ে ডিফিউশন মডেলের প্যারামিটার এসটিমেশন করা হয়
২) মন্টে কার্লো সিমুলেশন সহযোগে ফিনান্সিয়াল অ্যাসেটের ফোরকাস্টিং ও প্রাথমিক রিস্ক মেট্রিক হিসাবে uncertainity bounds এর computation করা হয়
৩) সর্বোপরি একটা comprehensive পাইথন framework ডিজাইন করা যেটা বেস মডেল হিসাবে কাজ করবে
এই লেকচারে ইটো লেমা ব্যবহার করে জাম্প মডেলের স্টোকাস্টিক ডিফারেনশিয়াল সমীকরণের জন্য একটি টেমপ্লেট উপস্থাপন করা হয়েছে। এরপর এখানে মার্টন মডেল আলোচনা করা হয়েছে যেটা এই জাম্প মডেলেরই টেমপ্লেট অনুসরণ করে | এখানে characteristic ফাংশন ব্যবহার করে probability density recovery পদ্ধতির মাধ্যমে প্যারামিটার এবং PDF estimation করা হয়েছে । সেই সঙ্গে, এই সমস্ত কিছু করার জন্য একটা Python ডিজাইন টেম্পলেট উপস্থাপনাও করা হয়েছে |
স্টক, অপশনস, পোর্টফলিও - এই শব্দগুলো আজকাল সবার কাছেই পরিচিত | কিন্তু এই ধরনের ফিনান্সিয়াল ইন্সট্রুমেণ্টগুলোতে ইনভেস্ট করতে গেলে রিটার্ন, forecasting আর risk এর ব্যাপারে ধারনা থাকা প্রয়োজন |
সময়ের সাথে সাথে ফিনান্সিয়াল ইন্সট্রুমেণ্টগুলো অত্যন্ত গতিশীল আচরণ প্রদর্শন করে। মুনাফা সর্বাধিক করার জন্য এগুলির সাথে লেনদেনকারী ব্যক্তিদের অবশ্যই সূক্ষ্ম বিবরণ এবং সংশ্লিষ্ট ঝুঁকিগুলি বুঝতে হবে। এই জ্ঞানটি white-box এবং black-box উভয় রূপেই আসতে পারে। একজন ডেটা সায়েন্স অনুশীলনকারী স্বাভাবিক ভাবেই আগেরটার বেশি আগ্রহী হবেন। ফিনান্সিয়াল ইন্সট্রুমেণ্ট মডেলিঙের জন্য স্টোকাস্টিক পদ্ধতিগুলি, বিশেষ করে সময়-নির্ভর স্টোকাস্টিক প্রক্রিয়াগুলি, অনেক বেশি কার্যকর।
স্টোকাস্টিক ফাইন্যান্স stochastic process এর মাধ্যমে ফিনান্সিয়াল ইন্সট্রুমেণ্টগুলোর মডেলিং কৌশলগুলিকে অন্তর্ভুক্ত করে। এটা শুধুমাত্র তাত্ত্বিক আলোচনার সীমাবদ্ধ না থেকে , বরং একটি প্রোগ্রামিং language, বিশেষ করে পাইথন দিয়ে এই মডেলগুলি ডিজাইন এবং practical implementation এর উপর দৃষ্টি নিবদ্ধ করে । এর দুটি প্রধান উদ্দেশ্য হল - ফিনান্সিয়াল ইন্সট্রুমেণ্টগুলোর পূর্বাভাস এবং অনিশ্চয়তা (অর্থাৎ, Risk) গণনা করা, কারণ এটি বিনিয়োগকারীদের তাদের বাজেট কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করে।
স্টোকাস্টিক ফাইন্যান্সের মূলে রয়েছে probability এবং statistics। পূর্বশর্ত হিসেবে probability, statistical estimation তত্ত্ব এবং সিমুলেশন সম্পর্কে দৃঢ় ধারণা থাকা প্রয়োজন। probability ও statistic এ কিছুটা দুর্বল ব্যাক্তিরা এই কোর্সের সম্ভাব্যতা, সিমুলেশন এবং স্টোকাস্টিক প্রক্রিয়াগুলির উপর বক্তৃতাগুলিকে উপকারী বলে মনে করবেন, কারণ এই মৌলিক বিষয়গুলির বেশিরভাগই পাইথন কোড ব্যবহার করে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে।
এই কোর্সে, আপনি শিখবেন:
i. অর্থ ও মৌলিক সুদের তত্ত্ব, রিটার্ন গণনা
ii. মন্টে কার্লো সিমুলেশনের জন্য পাইথন টেমপ্লেট
iii. স্টোকাস্টিক প্রক্রিয়ার মৌলিক বিষয় এবং financial asset পাথ তৈরি করতে মন্টে কার্লো সিমুলেশন কীভাবে প্রয়োগ করতে হয়
iv. পাইথন দিয়ে একটা MLE-ভিত্তিক প্যারামিটার estimation ফ্রেমওয়ার্ক তৈরি kora ।
v. ইটো লেমা এবং মার্টন মডেল দ্বারা সমর্থিত জাম্প মডেল টেমপ্লেট, characteristic ফাংশনের উপর ভিত্তি করে probability density পুনরুদ্ধার পদ্ধতির মাধ্যমে প্যারামিটার estimation করা এবং সেইসাথে সংশ্লিষ্ট পাইথন কোড templates।