Udemy
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
    •  
Turn what you know into an opportunity and reach millions around the world.
Learn More
Your cart is empty.
Keep shopping
Mastering KoboToolbox
Rating: 3.5 out of 5(1 rating)
3 students

Mastering KoboToolbox

Design & Build Digital Data Collection Tools (Beginner to Expert)
Last updated 8/2025
Bangla

What you'll learn

  • স্কিপ লজিক, ভ্যালিডেশন রুলস, ক্যালকুলেটেড ফিল্ড এবং একাধিক ভাষায় সহ KoBoToolbox ব্যবহার করে স্মার্ট ডিজিটাল ফর্ম তৈরি করা
  • আপনার ফর্মটিকে একটি Server-এর সাথে কানেক্ট করুন এবং নিরবচ্ছিন্নভাবে মোবাইলের মাধ্যমে ডাটা কালেক্ট করুন
  • আপনার সংগৃহীত ডাটা ম্যানেজ করা: KoBoToolbox tools ব্যবহার করে ডাটা View, Edit, Approve, Download করুন এবং অর্জিত ইনসাইট গুলোকে Visualize করুন
  • দক্ষতার সাথে একাধিক ব্যবহারকারীল একাউন্ট যুক্ত করা এবং ম্যানেজ করা
  • রিয়েল-টাইম ডাটা কালেকশন মনিটর করা, যাতে ডেটা সংগ্রহ এবং ফিল্ড ম্যানেজম্যান্ট আরও উন্নত ও কার্যকর করা যায়
  • রিপিট, কেসকাটিং সিলেক্ট, মালটিপল লজিক সহ জটিল ধরণের প্রশ্ন ব্যবহার করে আপনার ফর্ম ডিজাইন করা
  • অ্যাডভান্সড অ্যানালাইসিসের জন্য আপনার ডাটা একসেল, এসপিএসএস এবং এসটাটা তে এক্সপোর্ট করা
  • সার্ভে ডিজাইনের জন্য সর্বোত্তম পদ্ধতিগুলো শিখুন

Course content

10 sections90 lectures8h 48m total length
  • Introduction6:01

Requirements

  • KoBoToolbox-এ আপনার পূর্বঅভিজ্ঞতার প্রয়োজন নেই – এই কোর্সটি একদম বেসিক থেকে শুরু হয়ে ধাপে ধাপে এডভান্স পর্যন্ত শেখবেন
  • কম্পিউটারের প্রাথমিক জ্ঞান (যেমন: Web browser, MS Excel, Apps ইত্যাদি ব্যবহার করা)।
  • মোবাইল ডাটা কালেকশন টেস্টিং করার জন্য একটি কম্পিউটার বা লেপটপ এবং একটি স্মাট ফোন বা টেব ব্যবহারের সুবিধা
  • KoBoToolbox অ্যাক্সেস করা এবং ফর্ম সাবমিট করার জন্য ইন্টারনেট কানেশন (তবে অফলাইন মেথডগুলোও শেখানো হবে)

Description

এই কোর্সের মাধ্যমে ডিজিটাল ডেটা কালেকশন-এর পূর্ণ সম্ভাবনাকে কাজে লাগান! আপনি নতুন শুরু করছেন বা আপনার স্কিলকে আরও উন্নত করতে চাইছেন—যাই হোক না কেন, এই কোর্সটি আপনাকে KoBoToolbox-এর শক্তিশালী ফিচারগুলো ব্যবহার করে ডিজিটাল ফরম ডিজাইন, বিল্ড এবং ডেপ্লয় করার জন্য পরিষ্কার এবং স্টেপ বাই স্টেপ নির্দেশনা প্রদান করবে।

আপনি শিখবেন কীভাবে প্রফেশনালরা স্কিপ লজিক, ভেলিডেশিনের নিয়ম, কেলকুলেট ফিল্ডস, এবং একসাথে একাধিব ভাষা অন্তর্ভুক্ত করে ডায়নামিক সার্ভে তৈরি করা, যা নির্ভুল এবং সহজ ডেটা কালেকশন নিশ্চিত করে। KoBoToolbox platform-এর ভেতরেই মোবাইল ডিভাইসের মাধ্যমে ডাটা সংগ্রহ করা, ডেটা ম্যানেজ ও ক্লিন করা এবং ইনসাইটফুল রিপোর্ট তৈরি ও ভেজুলাইজেশন করার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা অর্জন করবেন।

এই কোর্সটি মনিটরিং ও ইভালুয়েশন (এমই) প্রফেশনাল, রিসার্চার, এনজিও স্টাফ এবং ফিল্ড লেভেলে ডাটা সংগ্রহের সাথে জড়িত যে কারো জন্য আদর্শ। এটি আপনার কাজকে-কে আরও সহজ করতে, ডাটার মান উন্নত করতে এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সাহায্য করবে।

কোর্স শেষে আপনি ফরম ডিজাইন এবং তৈরি করা প্রতিটি ধাপে দক্ষ হয়ে উঠবেন, যা আপনার জটিল ডাটা চ্যালেঞ্জগুলোকে সহজ ও ম্যানেজেবল প্রজেক্টে রূপান্তর করবে। ডেভলামেন্ট প্রজেক্ট বা রিসার্চ—যেকোনো ক্ষেত্রেই এই ট্রেনিং আপনাকে আত্মবিশ্বাসের সাথে ডিজিটাল ডাটা কালেকশন করার প্রয়োজনীয় দক্ষতা প্রদান করবে।

কেন আপনি এই কোর্সটি করবেন?

  • KoBoToolbox বিশ্বজুড়ে এনজিও, রিসার্চার এবং ডেভেলপমেন্ট প্রফেশনালদের কাছে বহুল ব্যবহৃত। এই ক্ষেত্রে এমন দক্ষতা অর্জন করুন যার ব্যাপক চাহিদা রয়েছে।

  • হাতে-কলমে শিখুন—স্মার্ট ফর্ম ডিজাইন থেকে শুরু করে রিয়েল ডাটা ম্যানেজমেন্ট পর্যন্ত, যাতে আপনি অর্জিত জ্ঞান সাথে সাথে প্রয়োগ করতে পারেন।

  • ভুল কমাতে এবং ডাটা কালেকশন প্রসেসকে আরও সহজ করতে Skip logic এবং Validation-এর মতো শক্তিশালী ফিচারগুলো ব্যবহার করুন।

  • কাগজের সার্ভে এবং স্প্রেডশিট ছেড়ে আরও দক্ষ, মোবাইল-ফ্রেন্ডলি ডিজিটাল ডেটা কালেকশন-এ চলে আসুন।

  • আপনার সিভিতে KoBoToolbox স্কিল যুক্ত করা আপনার মনিটরিং ইভালুয়েশন, রিসার্স এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট রোলে নতুন সুযোগ তৈরি করবে।

  • এটি বিগিনার এবং অ্যাডভান্সড ইউজার—উভয়ের জন্যই উপযোগী, যেখানে ধাপে ধাপে আপনার স্কিল বাড়ানোর নিশ্চয়তা রয়েছে।

  • ডিজিটাল ডাটা কালেকশনই ভবিষ্যৎ—আপনার প্রজেক্ট এবং অর্গানাইজেশনকে নেতৃত্ব দিতে নিজেকে সঠিক টুলস দিয়ে তৈরি করুন।

Who this course is for:

  • ফিল্ড লেভেলে ডেটা কালেক্টর, এমই অথবা প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত প্রফেশনালদের জন্য
  • ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স এবং এনজিও, যারা মাঠ পর্যায়ে ডাটা সংগ্রহের প্রক্রিয়া আরও উন্নত করতে চান
  • ডিজিটাল ফর্ম তৈরি এবং মোবাইল ডাটা কালেকশনে প্র্যাকটিক্যাল স্কিল গড়তে আগ্রহী শিক্ষার্থী অথবা ক্যারিয়ারের শুরুতে থাকা প্রফেশনালদের জন্য
  • বিগিনার যারা সার্ভে ডিজাইন সম্পর্কে প্রাথমিক ধারণা রাখেন এবং KoBoToolbox-এর একটি ব্যবহারিক প্রশিক্ষন নিতে চান
  • সার্ভে ডিজাইন, ডাটা কালেকশন অথবা ডাটা ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা যেকোনো ব্যক্তির জন্য
  • ডেভেলপমেন্ট প্রজেক্ট, জনস্বাস্থ্য, কৃষি, শিক্ষা অথবা হিউম্যানিটেরিয়ান ওয়ার্ক-এর সাথে জড়িত ব্যক্তিদের জন্য
  • কাগজের ফর্ম অথবা Excel থেকে যারা পুরোপুরি মোবাইল-ভিত্তিক ডিজিটাল সল্যুশনে শিফট করতে চান, তাদের জন্য এইটি হবে অত্যন্ত কার্যকর
  • কৌতূহলী লার্নার্স, যারা একদম Beginner থেকে Expert লেভেলে KoBoToolbox মাস্টার হতে চান