
ফেসবুক অ্যাডের এই ফ্রি কোর্সটি ফেসবুক বিজ্ঞাপন সম্পর্কে শিখতে সহায়তা করবে। ফেসবুক অ্যাডের প্ল্যাটফর্মটি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এই ফেসবুক অ্যাড কোর্স আপনাকে সর্বশেষ আপডেট এবং ট্রেন্ডগুলি সম্পর্কে শিখতে সাহায্য করতে পারে যাতে আপনি আপনার অ্যাডগুলি সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারেন। আপনি ফেসবুক বিজ্ঞাপন তৈরির জন্য প্রয়োজনীয় দক্ষতাগুলি শিখবেন, যেমন: বিজনেস ম্যানেজার ও অ্যাড একাউন্ট তৈরি, কাস্টমস অডিয়েন্স তৈরি ও ব্যবহার, আকর্ষণীয় কপি, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল এবং কার্যকর টার্গেটিং। তাছাড়াও একটি বিজ্ঞাপন শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কিভাবে সেটআপ করতে হয় সেটি শিখতে পারবেন।
এক কথায় ফ্রিতে নতুনদের জন্য প্রিমিয়াম লেভেলের ভ্যালু দেওয়া হয়েছে কোর্সটিতে।
যা কিছু শিখবেন কোর্স থেকে
· কিভাবে বিজনেস ম্যানেজার ও অ্যাড একাউন্ট কিভাবে তৈরি করতে হয় এবং এদের কাজ
· বিজনেস কম্পিটিটর রিসার্চ
· কাস্টমস অডিয়েন্স কিভাবে বানাতে হয় ও ব্যবহার করতে হয়
· কিভাবে সেলস অ্যাড ক্যাম্পেইন সেটআপ করতে হয়।
এখানে ফেসবুক অ্যাড কোর্সের কিছু সুবিধা রয়েছে:
আপনার ব্যবসার জন্য ফেসবুক অ্যাডগুলি কীভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় তা শিখুন।
ফেসবুক অ্যাডের সর্বশেষ ট্রেন্ড এবং উন্নতিতে আপ-টু-ডেট থাকুন।
আপনার অ্যাডগুলির কার্যকারিতা ট্র্যাক করুন এবং উন্নত করুন।
আপনার ব্যবসার জন্য আরও ভাল ফলাফল অর্জন করুন।
বি:দ্র: এই কোর্সটি যারা সম্পূর্ণ নতুন অথবা ইন্টারমিডিয়েট পর্যায়ে রয়েছেন তাদের জন্য। তাই যারা অলরেডি ফেসবুক পেইড অ্যাড বিষয়ে দক্ষ তারা কোর্সটি না দেখার জন্য অনুরোধ থাকবে।